
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): ভারত জোর দিয়ে বলেছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত-নেপাল সীমান্ত বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং এর ফলস্বরূপ নেপালের বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, সীমান্ত সংক্রান্ত সমস্ত বিষয় মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। জয়সওয়াল বলেন, ভারত-নেপাল সীমান্তের প্রায় ৯৮ শতাংশ চিহ্নিত করা হলেও, কিছু অংশ এখনও অমীমাংসিত রয়েছে।
ভারত জম্মু ও কাশ্মীর বিষয়ে পাকিস্তান-ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে করা অযাচিত উল্লেখগুলোও প্রত্যাখ্যান করেছে। জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি বলেন, যাদের এই ধরনের বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই, তাদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ