
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আত্মপ্রত্যয়, স্বনিয়ন্ত্রণ এবং প্রজ্ঞার ইতিবাচক প্রভাবের বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। উল্লেখ্য, ওই বাক্যবন্ধে বলা হয়েছে, এইসমস্ত গুণাবলী জীবনের কঠিন পথকেও সহজ করে দেয়। প্রধানমন্ত্রী বলেছেন, আজ আমাদের তরুণ প্রজন্ম এই আত্মপ্রত্যয়কে পাথেয় করেই দেশ গঠনের কাজে নিয়োজিত।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে সোমবার প্রধানমন্ত্রী লিখেছেন –
নিশ্চিত্য যঃ প্রক্রমতে
নান্তর্বসতি কর্মণঃ।
অবন্ধ্যকালো বশ্যাত্মা
স বৈ পণ্ডিত উচ্যতে॥
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ