মোদীর সভাতে রঙিন বিজেপি নেতা
তারকেশ্বর , ২০ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে অভিনব সাজে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন প্রবীণ বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তী। নিজের হাতে আঁকা বিশেষ পাঞ্জাবি পরে অনুষ্
রঙিন পাঞ্জাবিতে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী


তারকেশ্বর , ২০ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে অভিনব সাজে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন প্রবীণ বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তী। নিজের হাতে আঁকা বিশেষ পাঞ্জাবি পরে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পাঞ্জাবির বুকের একদিকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, অন্যদিকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি। মাথায় ছিল উজ্জ্বল হলুদ টুপি। তাঁর এই ব্যতিক্রমী পোশাক ঘিরে উপস্থিতদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা যায়।

অনুষ্ঠানস্থলে বহু মানুষ তাঁর সঙ্গে ছবি তোলেন এবং পাঞ্জাবির বিশেষ নকশা সম্পর্কে জানতে চান। রঙিন এই পোশাক মুহূর্তের মধ্যেই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

গণেশ চক্রবর্তী বলেন, “আমাদের গর্ব যে তারকেশ্বরে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপস্থিত থাকছেন। ঐতিহাসিক তারকেশ্বরের সঙ্গে পশ্চিমবঙ্গের অস্তিত্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই তারকেশ্বরেই পশ্চিমবঙ্গের ভারতের সঙ্গে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।”

তিনি আরও দাবি করেন, “এই ঐতিহাসিক ঘটনাকে দীর্ঘদিন চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই পুণ্যভূমি তারকেশ্বরে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারকেশ্বর সফর ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে গণেশ চক্রবর্তী জানান, এই দিনটি শুধু রাজনৈতিক নয়, পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। আর সেই আবেগ ও গর্বের বহিঃপ্রকাশ ঘটাতেই তিনি নিজের হাতে আঁকা এই বিশেষ পাঞ্জাবি পরিধান করেছেন।

পশ্চিমবঙ্গ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে তাঁর অভিনব উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত সৃজনশীলতার এমন প্রকাশ অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande