সঙ্গীত মানবসভ্যতার অন্যতম সুন্দর অভিব্যক্তি, বিশ্ব সঙ্গীত দিবসে বার্তা মমতার
কলকাতা, ২১ জুন (হি. স.) : বিশ্ব সঙ্গীত দিবসে তৃণমূলনেত্রী মমতার বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন সমাজ মাধ্যমে| এদিন তিনি ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করেছেন| তাতে জানিয়েছেন, শব্দের গণ্ডি পেরিয়ে, সীমানা ছাড়িয়ে সঙ্গীত মানবসভ্যতার অন্যতম সুন্দর অভি
বিশ্ব সঙ্গীত দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা


কলকাতা, ২১ জুন (হি. স.) : বিশ্ব সঙ্গীত দিবসে তৃণমূলনেত্রী মমতার বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন সমাজ মাধ্যমে| এদিন তিনি ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করেছেন| তাতে জানিয়েছেন, শব্দের গণ্ডি পেরিয়ে, সীমানা ছাড়িয়ে সঙ্গীত মানবসভ্যতার অন্যতম সুন্দর অভিব্যক্তি হয়ে রয়ে গেছে। যে বিশ্বজনীন তাল অনুপ্রেরণা দেয়, নিরাময় করে এবং প্রজন্মকে একসূত্রে গেঁথে রাখে - সেই চিরন্তন ছন্দকে শ্রদ্ধা।

উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে উদযাপিত হয়। এটি সঙ্গীতপ্রেমীদের জন্য এক বিশেষ দিন। এই দিবসের সূচনা হয় ফ্রান্সে, একটি জনপ্রিয় সঙ্গীত উৎসব ‘ফেট দে লা মিউজিক’-এর মাধ্যমে, যার অর্থ দাঁড়ায় সঙ্গীতের বিশ্ব উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সে নানা ধরনের সঙ্গীত আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। শুরু থেকেই এতে বিভিন্ন দেশের অসংখ্য সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করে আসছেন, যা এটিকে আরও বৈচিত্র্যময় ও জনপ্রিয় করে তুলেছে।১৯৮১ সালে ফ্রান্সের তৎকালীন সংস্কৃতিমন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। পরবর্তীতে ১৯৮২ সাল থেকে এই দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ বা আন্তর্জাতিক সঙ্গীত দিবস হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃতি পায়।আনুষ্ঠানিক যাত্রার এক বছরের মাথায় ২১ জুনকে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ভালো লিরিক আর সুর ছুঁয়ে যায় সংবেদনশীল মানুষের মন। সঙ্গীতের নিজস্বতা আর স্বকীয়তা এতটাই প্রবল যে সেটা কোনও বিশেষ ভাষার কাছেও সীমাবদ্ধ হয়ে থাকেনি। কোনও কাঁটাতারের বেড়া সঙ্গীতকে বাধা দিতে পারে না।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande