(আপডেট) ঝড়-বৃষ্টিতে চাঁদনি চকে ভেঙে পড়ল গাছ, যান চলাচলে বিঘ্ন
কলকাতা, ২১ জুন (হি.স.): ঝড়-বৃষ্টিতে স্বস্তি পেল মহানগরী কলকাতা। সেইসঙ্গে আবার গাছ ভেঙে মধ্য কলকাতার চাঁদনি চকে বিঘ্নিত হয় যানবাহন চলাচল। চাঁদনি চক এলাকায় রাস্তায় একটি গাছ ভেঙে পড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। গাছটি একটি
ঝড়-বৃষ্টিতে চাঁদনি চকে ভেঙে পড়ল গাছ, যান চলাচলে বিঘ্ন


কলকাতা, ২১ জুন (হি.স.): ঝড়-বৃষ্টিতে স্বস্তি পেল মহানগরী কলকাতা। সেইসঙ্গে আবার গাছ ভেঙে মধ্য কলকাতার চাঁদনি চকে বিঘ্নিত হয় যানবাহন চলাচল। চাঁদনি চক এলাকায় রাস্তায় একটি গাছ ভেঙে পড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। গাছটি একটি বিদ্যুতের তারের উপরে ভেঙে পড়ে। সেই কারণে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুরসভা, সিইএসই-র কর্মীরা। বেশ কিছু সময়ের চেষ্টায় সরানো হয় গাছটি। প্রথমে গাছের ছড়িয়ে থাকা ডালপালা কেটে সরানো হয়। পরে যন্ত্রের সাহায্যে গাছের বিশাল গুঁড়িটিকে একাধিক অংশে কেটে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সমন্বিত তৎপরতায় প্রায় এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই সম্পূর্ণ রাস্তা পরিষ্কার করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় । ফলে বড় ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব হয়।

অন্যদিকে, টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন অলিগলি ও নিচু এলাকায় জল জমার ঘটনাও সামনে আসে। তবে পুরসভার নিকাশি বিভাগের কর্মীরা দ্রুত কাজে নামেন। শহরের একাধিক পাম্পিং স্টেশন চালু করে জল নিষ্কাশনের কাজ শুরু হয়। প্রশাসনের দাবি, অধিকাংশ এলাকাতেই দ্রুত জল নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রবিবাসরীয় সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গুমোট গরম ছিল। দুপুর হতেই আকাশ কালো করে এসে তুমুল বৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। চাঁদনি চকে গাছ ভেঙে যাওয়ার পাশাপাশি অনেক জায়গায় জল জমে যায়। পাটুলি, যাদবপুর, কসবা, শিয়ালদহের কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে, দ্রুত সেই জল নেমেও যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande