বাজুয়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় উৎসবের মেজাজে যোগা দিবস পালন
হুগলি , ২১ জুন (হি.স.): রবিবার ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলির গো
বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় যোগা দিবস পালন


হুগলি , ২১ জুন (হি.স.): রবিবার ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলির গোঘাট-১ চক্রের বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়েও উৎসাহের সঙ্গে উৎসবের মেজাজে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস।

এদিন বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামে অংশ নেয়। ছোটদের উৎসাহ ও উদ্দীপনায় বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। শিক্ষকদের মতে, ছোটবেলা থেকেই যোগাভ্যাসের অভ্যাস গড়ে উঠলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও মজবুত হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য বলেন, “যোগা মানুষের মনন, চিন্তন, শারীরিক সক্ষমতা ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। বর্তমান অস্থির সময়ে যোগার গুরুত্ব অত্যন্ত বেশি। তাই কেবল একদিন নয়, প্রতিটি স্কুলের দৈনন্দিন রুটিনে যোগাকে অন্তর্ভুক্ত করা উচিত।”

তিনি আরও দাবি করেন, প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রশিক্ষিত যোগা শিক্ষক নিয়োগ করা হোক এবং যোগাকে পঠন-পাঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আন্তর্জাতিক যোগা দিবসে ছোটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করে দিল, সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়ার অন্যতম ভিত্তি হতে পারে নিয়মিত যোগাভ্যাস।এই অনুষ্ঠানের শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ ভোজনের ব্যবস্থাও করা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande