আন্তর্জাতিক যোগ দিবসে যোগ-ক্রীড়াবিদদের সিএবির সংবর্ধনা
কলকাতা, ২১ জুন (হি. স.) : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের যোগাসন ক্রীড়াবিদদের সংবর্ধনা দিল সিএবি। বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, জাতীয় গেমস এবং খেলো ইন্ডিয়া গেমসে পদকজয়ীদের এই অনুষ্ঠানে সম্মান জানানো হয়। স
ইডেন গার্ডেন্সে সিএবি-র উদ্যোগে সংবর্ধনা প্রদান


কলকাতা, ২১ জুন (হি. স.) : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের যোগাসন ক্রীড়াবিদদের সংবর্ধনা দিল সিএবি। বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, জাতীয় গেমস এবং খেলো ইন্ডিয়া গেমসে পদকজয়ীদের এই অনুষ্ঠানে সম্মান জানানো হয়। সিএবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সিইও চিন্ময় নায়েক এবং অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল তা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলিতে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের যোগাসন ক্রীড়াবিদেরা ধারাবাহিক সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। তাঁদের এই সাফল্য আগামী প্রজন্মকে খেলাধুলো ও সুস্থ জীবনযাপনের প্রতি আরও উৎসাহিত করবে বলেও মত প্রকাশ করেন তাঁরা। সংবর্ধিত ক্রীড়াবিদদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

পদকজয়ী ক্রীড়াবিদদের এই সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁদের সাফল্যের স্বীকৃতি জানানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের হয়ে সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছাও জানানো হয়। আন্তর্জাতিক যোগ দিবসে এই উদ্যোগ যোগাসন ক্রীড়াবিদদের মধ্যে নতুন উদ্দীপনা জোগাবে বলেই মনে করছেন আয়োজকেরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande