
বেঙ্গালুরু, ২১ জুন (হি.স.): বেঙ্গালুরুর নাম্মা মেট্রো নেটওয়ার্কের নাগাসান্দ্রা মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক! স্টেশন চত্বর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ নাগাসান্দ্রা মেট্রো স্টেশনের ইমারজেন্সি এগজিটের কাছে একটি সাইনবোর্ডে আগুন লাগে। অপারেশনস ও ফায়ার রেসপন্স টিম অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মেট্রো ট্রেন পরিষেবাতেও কোনও বিঘ্ন ঘটেনি। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী কোনও তথ্য জানা গেলে তা জানানো হবে। গ্রিন লাইনের মাদাভারা-সিল্ক ইনস্টিটিউট করিডোরের মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ