শান্তিপুরে পথদুর্ঘটনায় স্কুটিচালকের মৃত্যু, ভোরবেলায় চাঞ্চল্য
শান্তিপুর, ২১ জুন (হি. স.): নদিয়ার শান্তিপুরে ভোরবেলায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক স্কুটিচালকের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর রোডে ঢালাই মসজ
স্কুটি দুর্ঘটনা


শান্তিপুর, ২১ জুন (হি. স.): নদিয়ার শান্তিপুরে ভোরবেলায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক স্কুটিচালকের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর রোডে ঢালাই মসজিদের সামনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় চারটে নাগাদ একটি ব্যাটারিচালিত স্কুটির সঙ্গে একটি অজ্ঞাতপরিচয় বড় গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটিচালক গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি এলাকাবাসীর। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত স্কুটিটি পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘাতক গাড়ির পরিচয় জানতে ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভোরবেলার এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande