মালদা সফরে রাজ্যপাল, নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার
মালদা, ২১ জুন (হি. স.):- রাজ্যপাল আর. এন. রবির আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে জোরকদমে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। তিনি মঙ্গলবার (২৩ জুন) পুরাতন মালদার শর্বরী এলাকায় অবস্থিত গুরুদ্বার এবং কালাচাঁদ স্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে
রাজ্যপাল আসবেন মালদায়


মালদা, ২১ জুন (হি. স.):- রাজ্যপাল আর. এন. রবির আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে জোরকদমে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। তিনি মঙ্গলবার (২৩ জুন) পুরাতন মালদার শর্বরী এলাকায় অবস্থিত গুরুদ্বার এবং কালাচাঁদ স্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্যপালের সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, ডিএসপি (ট্রাফিক) মুঙ্গেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা অনুষ্ঠানস্থল, প্রবেশ ও প্রস্থান পথ, পার্কিং ব্যবস্থা এবং আশপাশের এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।এছাড়াও রাজ্যপালের সফরের সময় যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামাল দেওয়া এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ত্রুটি যাতে না থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যপালের সফরকে ঘিরে ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে এবং সবরকম প্রস্তুতি সম্পন্ন করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande