বিহারের দানাপুরে গঙ্গায় ডুবে মৃত্যু তিন কিশোরের, শোকস্তব্ধ পরিজনরা
দানাপুর, ২১ জুন (হি.স.): বিহারের দানাপুরে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে তিন কিশোরের। রবিবার হেতানপুর ঘাটে গঙ্গায় ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। দানাপুরের সার্কেল অফিসার চন্দন কুমার বলেন, ''ময়নাতদন্তের জন্য মরদেহগুলি দানাপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে
বিহারের দানাপুরে গঙ্গায় ডুবে মৃত্যু তিন কিশোরের, শোকস্তব্ধ পরিজনরা


দানাপুর, ২১ জুন (হি.স.): বিহারের দানাপুরে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে তিন কিশোরের। রবিবার হেতানপুর ঘাটে গঙ্গায় ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। দানাপুরের সার্কেল অফিসার চন্দন কুমার বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহগুলি দানাপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে। ব্লক উন্নয়ন অধিকারিক (বিডিও) ক্ষতিপূরণ দেবেন। প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ২০,০০০ টাকা এবং এরপর ডুবে মৃত্যুর জন্য নির্ধারিত ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। শিশুদের বয়স ১০, ১১ এবং ১২ বছর। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, স্নান করার সময় এই ঘটনা ঘটে।”

দানাপুরের এসডিও অনিরুদ্ধ পান্ডে বলেন, “আজ খবর পাওয়া গেছে, সকাল ৯টা নাগাদ ১০ থেকে ১২ বছর বয়সী ৩টি শিশু স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে। তাদের মৃত্যুর পর দেহগুলি ময়নাতদন্ত করা হয়েছে এবং পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করা হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande