জলদাপাড়ায় অনন্য চিত্র, হাতির পিঠে বসে যোগ অনুশীলন মাহুতদের
আলিপুরদুয়ার, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসে জলদাপাড়া জাতীয় উদ্যানে দেখা গেল এক অনন্য চিত্র। হাতির পিঠে বসে যোগ অনুশীলন করলেন মাহুতরা। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে মাহুতরা কুনকি হাত
জলদাপাড়ায় অনন্য চিত্র, হাতির পিঠে বসে যোগ অনুশীলন মাহুতদের


আলিপুরদুয়ার, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসে জলদাপাড়া জাতীয় উদ্যানে দেখা গেল এক অনন্য চিত্র। হাতির পিঠে বসে যোগ অনুশীলন করলেন মাহুতরা। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে মাহুতরা কুনকি হাতির পিঠে বসে যোগাসন করেন।

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে, বনরক্ষী ও আধিকারিকরা হালং নদীর তীরে ছয়টি কুনকি হাতির সঙ্গে যোগ অনুশীলনে অংশগ্রহণ করেন। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ মানুষ ও হাতির একসঙ্গে যোগ দিবস উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande