
কলকাতা, ২২ জুন (হি.স.): সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণার শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকলের কাছে পৌঁছয়, তা দেখার চেষ্টা করা হবে। সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। পাশাপাশি, কেন্দ্রের আর্থিক সাহায্য এবং সংস্কারের হাত ধরে রাজ্যের ঋণের অঙ্ক কমিয়ে আয়ের পথে হাঁটা হবে। রাজ্যে মোট ঋণ রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকার। ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ