২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা, বিধায়ক তহবিলে ১ কোটি!
কলকাতা, ২২ জুন (হি.স.): সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এত দিন সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হা
২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা, বিধায়ক তহবিলে ১ কোটি!


কলকাতা, ২২ জুন (হি.স.): সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এত দিন সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে ৩৮ শতাংশ ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক রইল ২২ শতাংশ।

এছাড়াও অর্থমন্ত্রী জানান, বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করা হচ্ছে। ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা এবং অন্যদের মাসে ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য এটি প্রযোজ্য হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande