কাজে যাওয়ার পথে ফাঁসিদেওয়ায় গাড়ির ধাক্কায় মৃত দুই যুবক
শিলিগুড়ি, ২২ জুন (হি.স.): ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। দু''জনেই ফাঁসিদেওয়া মহকুমার
কাজে যাওয়ার পথে ফাঁসিদেওয়ায় গাড়ির ধাক্কায় মৃত দুই যুবক


শিলিগুড়ি, ২২ জুন (হি.স.): ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। দু'জনেই ফাঁসিদেওয়া মহকুমার লিউসিপাকুড়ি সংলগ্ন কাশীরাম এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, মিন্টু ও কৃষ্ণ ফুলবাড়ি এলাকার একটি চানাচুর কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তাঁরা দু'জন একটি স্কুটারে চড়ে কারখানার উদ্দেশে রওনা দিয়েছিলেন। মহানন্দা ব্যারেজের কাছে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাদের স্কুটারে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়েন দুই যুবক। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি নিয়ে পলাতক চালক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande