শ্রীভূমির পাথিনি চা বাগানে উদ্ধার দিনমজুরের মৃতদেহ, খুন সন্দেহে আটক দুই
পাথারকা‌ন্দি (অসম), ২৫ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন পাথিনি চা বাগানের একটি ছোট রাস্তায় আজ বৃহস্প‌তিবার ভো‌রে জনৈক দিনমজুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃ‌তদেহটি বাগানের তিন নম্বর ওয়া‌র্ডের চার নম্বর লাইনের বাসিন্দা প্রয়াত প
পাথিনি চা বাগানে উদ্ধার এক দিনমজুরের মৃতদেহ


পাথারকা‌ন্দি (অসম), ২৫ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন পাথিনি চা বাগানের একটি ছোট রাস্তায় আজ বৃহস্প‌তিবার ভো‌রে জনৈক দিনমজুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃ‌তদেহটি বাগানের তিন নম্বর ওয়া‌র্ডের চার নম্বর লাইনের বাসিন্দা প্রয়াত পঞ্চুয়া শুক্ল‌বৈদ্যের বছর ৫৮-এর ছেলে, পাঁচ সন্তা‌নের জন‌ক বিজয় শুক্ল‌বৈদ্যের বলে শনাক্ত করা হয়েছ। বিজয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়েছে।

মৃত‌দেহটি বিজয়ের বা‌ড়ি থে‌কে প্রায় ৪০০ মিটার দূ‌রে উদ্ধার হয়েছে। মৃ‌তের মাথা ও হা‌তে ক্ষত‌চিহ্ন দেখা গে‌ছে। তাই ধারণা করা হ‌চ্ছে, গতকাল বুধবার রা‌তে কেউ তাকে খুন ক‌রে তার মৃতদেহটি সেকশ‌নের রাস্তায় ফে‌লে গে‌ছে।

ঘটনার খবর পেয় আজ বৃহস্প‌তিবার সকা‌লে ফ‌রেন‌সিক টিম‌কে স‌ঙ্গে নি‌য়ে ঘটনাস্থলে ছুটে যান পাথারকান্দি থানার ওসি বিশ্বজ্যোতি দেউরি। স‌রেজ‌মি‌নে তদ‌ন্তে না‌মেন পাথারকান্দির সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট অদিতি নু‌নিসা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথ‌মিক তদন্ত শে‌ষে মৃতদেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিজয় শুক্ল‌বৈদ্যকে খুনের সঙ্গে জ‌ড়িত স‌ন্দে‌হে স্থানীয় দুই যুবক‌কে আটক ক‌রেছে পু‌লিশ। পাথারকান্দি থানায় তা‌দের‌কে জেরা করা হচ্ছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande