
দক্ষিণ ২৪ পরগনা, ২৫ জুন (হি.স.): একনলা বন্দুক ও একটি গুলি-সহ আমিনুর মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার পুলিশ। ধৃতের বাড়ি পূর্ব চণ্ডীবাড়ি এলাকায়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে মল্লিকাটি এলাকার একটি কারখানার কাছ থেকে আমিনুরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার দেখানো জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কোনও বড় চক্র রয়েছে কি না এবং আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ