বোমাবাজিতে কেঁপে উঠল ভাটপাড়া, তীব্র আতঙ্ক মন্ডলপাড়া এলাকায়
কলকাতা, ২৭ জুন (হি. স.) : শনিবার ভোররাতে ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মন্ডলপাড়া এলাকায় হঠাৎই বোমাবাজির ঘটনা ঘটল। ভোররাতে আচমকা তীব্র বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্
বোমাবাজিতে কেঁপে উঠল ভাটপাড়া, তীব্র আতঙ্ক মন্ডলপাড়া এলাকায়


কলকাতা, ২৭ জুন (হি. স.) : শনিবার ভোররাতে ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মন্ডলপাড়া এলাকায় হঠাৎই বোমাবাজির ঘটনা ঘটল। ভোররাতে আচমকা তীব্র বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে যখন সাধারণ মানুষ ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই বিকট শব্দে বোমা ফাটার আওয়াজ পাওয়া যায়। বোমার আওয়াজ পেয়েই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। তবে বাইরে এসে বোমাবাজির সঙ্গে যুক্ত কাউকে দেখতে পাওয়া যায়নি। কে বা কারা, কী উদ্দেশ্যে ভোররাতে এই বোমাবাজি চালাল, তা এখনও স্পষ্ট নয়। এমন জনবহুল এলাকায় বোমাবাজির জেরে এলাকায় গভীর আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande