বিরোধিতা সত্ত্বেও পঞ্জাবে ১ জুলাই থেকে চালু হচ্ছে ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবিজিরামজি’'
চণ্ডীগড়, ২৭ জুন (হি.স.) : রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রের ''বিকশিত ভারত রোজগার ও জীবিকা গ্যারান্টি মিশন'' (ভিবি-জিরামজি) প্রকল্প পঞ্জাবে চালু করার বিজ্ঞপ্তি জারি করল ভগবন্ত মান সরকার। শুক্রবার গভীর রাতে জারি হওয়া এই বিজ্ঞপ্তি শনিবার সংশ্লি
বিরোধিতা সত্ত্বেও পঞ্জাবে ১ জুলাই থেকে চালু হচ্ছে 'বিকশিত ভারত রোজগার ও জীবিকা গ্যারান্টি মিশন'


চণ্ডীগড়, ২৭ জুন (হি.স.) : রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রের '‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবিজিরামজি’ প্রকল্প পঞ্জাবে চালু করার বিজ্ঞপ্তি জারি করল ভগবন্ত মান সরকার। শুক্রবার গভীর রাতে জারি হওয়া এই বিজ্ঞপ্তি শনিবার সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে রাজ্যের সমস্ত ঘোষিত গ্রামীণ এলাকায় প্রকল্পটি কার্যকর হবে।

উল্লেখ্য, কেন্দ্র এই প্রকল্প ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্রকাশ্যেই এর বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়। সেই অবস্থান সত্ত্বেও শেষ পর্যন্ত রাজ্যে প্রকল্পটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্র সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (মনরেগা)-এর পরিবর্তে ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবিজিরামজি’ চালু করেছে। সংসদে গত ডিসেম্বরে বিলটি পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনও মিলেছে। নতুন আইনে প্রত্যেক যোগ্য গ্রামীণ পরিবারকে প্রতি অর্থবর্ষে ১২৫ দিনের কর্মসংস্থানের আইনি গ্যারান্টি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

পঞ্জাব সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের গ্রামীণ উন্নয়ন কাঠামোকে 'বিকশিত ভারত-২০৪৭'-এর জাতীয় লক্ষ্যের সঙ্গে যুক্ত করা। যে সব গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য স্বেচ্ছায় অদক্ষ শারীরিক শ্রমে অংশ নিতে ইচ্ছুক, তাঁদের প্রতি অর্থবর্ষে ১২৫ দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকেই প্রকল্পটি রাজ্যের সমস্ত ঘোষিত গ্রামীণ এলাকায় কার্যকর হবে। কেন্দ্রীয় আইনের ধারা ৩(১)-এর অধীনে পঞ্জাবের রাজ্যপাল এই প্রকল্পের বিজ্ঞপ্তিতে অনুমোদন দয়েছেন।

গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে প্রশাসনিক সচিব অজিত বালা জি জোশির স্বাক্ষর রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande