৩-দিনের সফরে সিশেলস পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৩-দিনের সফরে সিশেলস পৌঁছেছেন। এদিন সকালেই নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা হন প্রধানমন্ত্রী, দুপুরেই তিনি পৌঁছে যান সিশেলসের ভিক্টোরিয়ায়। সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি, মন্
৩-দিনের সফরে সিশেলস পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৩-দিনের সফরে সিশেলস পৌঁছেছেন। এদিন সকালেই নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা হন প্রধানমন্ত্রী, দুপুরেই তিনি পৌঁছে যান সিশেলসের ভিক্টোরিয়ায়। সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিক গার্ড অফ অনার দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৫ সালে সেশেলস সফর করেছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। এই সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা করবেন। এছাড়া তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী সেশেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande