দিল্লিতে থর গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, অভিযুক্ত গাড়ির চালক গ্রেফতার
নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে থর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। শুক্রবার দিল্লির রাজোকরি এলাকায় থর গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় জড়িত দুটি থর ও মোটরবাইকের ভিডিও ফুটেজ প
দিল্লিতে থর গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, অভিযুক্ত গাড়ির চালক গ্রেফতার


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে থর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। শুক্রবার দিল্লির রাজোকরি এলাকায় থর গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় জড়িত দুটি থর ও মোটরবাইকের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় নিহত ব্যক্তি হেলমেট পরেছিলেন। তিনি গাড়িটির (থর) পিছনে ছিলেন এবং গাড়িটি হাইওয়েতে বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে আরোহীর বাইকটি গাড়িটির বাম পাশে ধাক্কা খায়। নিহতের নাম - স্বার্থক মাট্টু।

অভিযুক্ত চালক, উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা অপূর্ব সিং (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৫ জুন বসন্ত কুঞ্জ দক্ষিণ থানায় ফোন করে জানানো হয়, একটি গাড়ি মোটরবাইকে ধাক্কা মেরেছে। দুর্ঘটনায় আরোহী গুরুতর আহত হযন। পরবর্তীতে, বসন্ত কুঞ্জের ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরি সেন্টার থেকে একটি এমএলসি (মেডিকেল লাইসেন্স) আসে, যেখানে জানানো হয় আহত ব্যক্তি স্বার্থক মাট্টু (৩৪) মারা গিয়েছেন। তিনি হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande