
লন্ডন, ২৭ জুন (হি.স.): শুক্রবার লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে অনুষ্ঠিত এফআইএইচ প্রো লিগের লন্ডন পর্বের ফিরতি ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে।
শুরুতে গোল হজম করার পর, ভারতের হয়ে গোলগুলি করেন সুখজিৎ সিং, হরমনপ্রীত সিং, হার্দিক সিং, যুগরাজ সিং, অভিষেক, রাজ কুমার পাল এবং দিলপ্রীত সিং। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য হার্দিক ম্যাচ সেরা নির্বাচিত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি