সেশেলসের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে
নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের উদ্দেশ্যে শনিবার দিল্লি থেকে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেখানে থাকছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, সেশেলসের রাষ্ট্রপতি ড.
সেশেলসের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের উদ্দেশ্যে শনিবার দিল্লি থেকে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেখানে থাকছেন।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, সেশেলসের রাষ্ট্রপতি ড. প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সেশেলস তাদের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী (৫০তম বার্ষিকী) উদযাপন করছে এবং এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এর আগে ২০১৫ সালে তিনি সেশেলস সফরে গিয়েছিলেন। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই নেতা ভারত ও সেশেলসের মধ্যে সহযোগিতার সমস্ত ক্ষেত্রের পর্যালোচনা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে নিজেদের মতামত বিনিময় করবেন।

এই সফরে প্রধানমন্ত্রী মোদী সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে (সংসদ) ভাষণ দেবেন। এই সভায় ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। এছাড়াও সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। ভারত ও সেশেলসের মধ্যে দৃঢ় বন্ধুত্ব, সামুদ্রিক সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দেওয়ার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রের খবর, রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী তাঁর বিবৃতিতে বলেন, সেশেলস আমাদের এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চল ও গ্লোবাল সাউথের প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের ক্ষেত্রে এক অন্যতম প্রধান অংশীদার। চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীও উদযাপিত হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও গণতান্ত্রিক মূল্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি হারমিনির সফল ভারত সফরের পর, দুই দেশের চিরস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে তিনি এই আলোচনার অপেক্ষায় রয়েছেন। যৌথভাবে ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি বৃদ্ধির পাশাপাশি সেশেলসের গতিশীল ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মিলিত হওয়ার বিষয়েও তিনি গভীর উৎসাহ প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande