ডাইজেস্টিভ বিস্কুটের বিভ্রান্তিকর দাবিতে সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর
নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : ''ডাইজেস্টিভ বিস্কুট'' নিয়ে বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে এসএজে ফুড প্রোডাক্টস-কে নোটিস পাঠাল ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি এই পদক্ষেপ করেছে। সা
ডাইজেস্টিভ বিস্কুটের বিভ্রান্তিকর দাবিতে সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : 'ডাইজেস্টিভ বিস্কুট' নিয়ে বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে এসএজে ফুড প্রোডাক্টস-কে নোটিস পাঠাল ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি এই পদক্ষেপ করেছে। সাত দিনের মধ্যে অভিযোগের জবাব ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে কোম্পানিকে।

এফএসএসএআই-এর দাবি, সংস্থার 'ইট ফিট ডাইজেস্টিভ বিস্কুট'-এর মোড়কে উল্লেখ করা হয়েছে যে পণ্যটিতে চিনি নেই। অথচ উপাদানের তালিকায় সলিড গ্লুকোজ সিরাপ এবং মাল্টোডেক্সট্রিনের উপস্থিতির উল্লেখ রয়েছে। পাশাপাশি বিস্কুটে '১০০ শতাংশ আটা' ব্যবহারের দাবিও করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য, পণ্যটিতে আটার পরিমাণ ৭২ শতাংশ।

এই ধরনের দাবি গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে এফএসএসএআই। তাই বিষয়টি খতিয়ে দেখতে সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

শনিবার এফএসএসএআই জানিয়েছে, বিষয়টির তদন্ত চলছে। কোম্পানির জবাব পাওয়ার পর তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande