ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে রবিবার থেকে অনশনে বসছেন সোনম ওয়াংচুক
নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং ঘটনার পূর্ণ জবাবদিহির দাবিতে রবিবার থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা ব্যবস
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে রবিবার থেকে অনশনে বসছেন সোনম ওয়াংচুক


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং ঘটনার পূর্ণ জবাবদিহির দাবিতে রবিবার থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবিতেই তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন।

শনিবার 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যম 'এক্স'-এ জানিয়েছেন, যন্তর মন্তরে চলতে থাকা দলের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই ওয়াংচুকের এই অনশন শুরু হবে।

এর আগে একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানিয়েছিলেন, সরকারের প্রতিক্রিয়ার জন্য তিনি ২৭ জুন পর্যন্ত অপেক্ষা করবেন। তাঁর দাবি ছিল, শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং লাদাখের পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়ে সরকার যদি ইতিবাচক কোনও পদক্ষেপের আশ্বাস না দেয়, তাহলে ২৮ জুন থেকে তিনি অনশনে বসবেন।

সিজেপি-র পক্ষ থেকে দেশজুড়ে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, রবিবার যন্তর মন্তরে উপস্থিত হয়ে সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করতে। সংগঠনের দাবি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়বিচারের স্বার্থে এই আন্দোলনে মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande