নিকাশি সমস্যা, রায়গঞ্জে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের
উত্তর দিনাজপুর, ২৮ জুন (হি.স.): বেহাল নিকাশি পরিকাঠামো সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার ঘটনা। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়
নিকাশি সমস্যা, রায়গঞ্জে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের


উত্তর দিনাজপুর, ২৮ জুন (হি.স.): বেহাল নিকাশি পরিকাঠামো সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার ঘটনা।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টির জেরে বীরনগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বহু মানুষের ঘরের ভেতরেও জল ঢুকে গেছে। জমা জল না নামায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। রবিবার সকালে তাঁরা বীরনগর এলাকায় রাজ্য সড়কের ওপর বাঁশ বেঁধে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার সাফাইকর্মীরা। বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমন করতে পুরসভার পক্ষ থেকে মাটি কাটার গাড়ি এনে তড়িঘড়ি নিকাশিনালা সাফাইয়ের কাজ শুরু করা হয়। পুরসভার এই তৎপরতার পর বাসিন্দারা সাময়িকভাবে অবরোধ তুলে নেন। তবে স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালার ময়লা তোলার কাজ হলেও জল নামানোর স্থায়ী কোনও ব্যবস্থা এখনও হয়নি। ফলে পরবর্তীতে এলাকার বাসিন্দারা আবারও অবরোধ শুরু করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande