
উত্তর ২৪ পরগনা, ২৮ জুন (হি.স.): বারাসত পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাদু এলাকায় বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। রবিবার স্থানীয় কাউন্সিলর পান্নালাল বসুকে সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘুরিয়ে দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তা ও নিকাশি সংস্কারের জন্য বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কাজ সম্পূর্ণ হয়নি। কাউন্সিলরের দাবি, কয়েকটি রাস্তার কাজের বরাদ্দ হয়েছে, কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে|
রাস্তা ও নিকাশি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ হয়নি, এই অভিযোগ জানাতে রবিবার কাউন্সিলরের বাড়িতে যান পৌঁছে যান ও স্থানীয় বাসিন্দারা। তাঁকে বাড়ি থেকে বের করে এলাকা ঘুরিয়ে দেখান এলাকার মানুষজন। কাউন্সিলর পান্নালাল বসুর দাবি, কয়েকটি রাস্তার কাজের বরাদ্দ হয়েছে, কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বাকি কাজ খুব দ্রুত করা হবে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ