শমীকের সঙ্গে সাক্ষাৎ অনুপমের, মাথার চুল নিয়েও হল কথা
কলকাতা, ২৮ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা অনুপম খের। রাজ্যের উন্নয়ন নিয়ে ক
শমীকের সঙ্গে সাক্ষাৎ অনুপমের, মাথার চুল নিয়েও হল কথা


কলকাতা, ২৮ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা অনুপম খের। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। আর রবিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করেন অনুপম।

বিজেপির রাজ্য সভাপতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে অনুপম খেরকে বলতে শোনা যাচ্ছে, 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে আর তৃণমূল ফিরবে না। আমি কিন্তু ওই কথাটায় বেশ মজাই পেয়েছি।' উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, 'সেই সময়ে নির্বাচনের আবহ। মানুষের কাছে এমন কিছু বলতে হয়, যেটা মানুষ সহজে বুঝতে পারেন। একঘেয়ে রাজনৈতিক কথা শুনতে শুনতে তো মানুষ বিরক্ত হয়ে যান। অনুপম খের বলেন, ' আমার কিন্তু বিষয়টা বেশ ভাল লেগেছে। আমি তো প্রার্থনা করব, আমার মাথায় নতুন করে চুল না উঠুক।'

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande