চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ভাইজান আলি মণ্ডল
বাঁকুড়া, ২৮ জুন (হি.স.): সরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রভাবশালী নেতা ভাইজান আলি মণ্ডল। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচার
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ভাইজান আলি মণ্ডল


বাঁকুড়া, ২৮ জুন (হি.স.): সরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রভাবশালী নেতা ভাইজান আলি মণ্ডল। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতে পাঠান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ভাইজান আলি মণ্ডল ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য।

অভিযোগ, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন তিনি। কিন্তু চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় সম্প্রতি ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগে আরও দাবি করা হয়েছে, টাকা ফেরত চাইলে তাঁকে হুমকিও দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শনিবার রাতে ভাইজান আলি মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তবে এই বিষয়ে ধৃত তৃণমূল নেতা কোনও মন্তব্য করতে চাননি।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande