শ্রীভূমির আসাইঘাটে জনতার হাতে ধৃত চোর, হস্তান্তর বাজারিছড়া পুলিশকে
বাজা‌রিছড়া (অসম), ২৮ জুন (হি.স.) : এক চোর‌কে পাকড়াও ক‌রে বাজা‌রিছড়া থানায় সম‌ঝে দি‌লেন রাধাপ্যা রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসাইঘাট গ্রা‌মের জনতা। ধৃ‌ত চোরকে পাথারকা‌ন্দির কচুবা‌ড়ি‌ গ্ৰামের বাসিন্দা আলি হুসেন (২৫) বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয়
জনতার হাতে ধৃত চোর আলী হোসেন


বাজা‌রিছড়া (অসম), ২৮ জুন (হি.স.) : এক চোর‌কে পাকড়াও ক‌রে বাজা‌রিছড়া থানায় সম‌ঝে দি‌লেন রাধাপ্যা রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসাইঘাট গ্রা‌মের জনতা। ধৃ‌ত চোরকে পাথারকা‌ন্দির কচুবা‌ড়ি‌ গ্ৰামের বাসিন্দা আলি হুসেন (২৫) বলে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গে‌ছে ধৃত আলি হুসেন কয়েকদিন ধরে আসাইঘাট গ্রা‌মে প্রবেশ ক‌রে নির্জনতার সু‌যোগ‌কে কা‌জে লা‌গি‌য়ে একাধিক নাগ‌রিকে র বা‌ড়ি থে‌কে বাসনপত্র চু‌রি ক‌রে চল‌ছিল। শ‌নিবার দুপু‌রের দিকে সে গ্রা‌মের রাম নমশূ‌দ্রের বা‌ড়ি‌তে ঢুকে পিত‌লের বাসন চু‌রি ক‌রে গা ঢাকা দেয়। এর এগে সে নি‌খিল দা‌সের বা‌ড়ি‌তে সংগঠিত গরু চু‌রির সঙ্গে জ‌ড়িত ছিল। আজ র‌বিবার দি‌নদুপুরে এই চোর‌টি গ্রা‌মের চন্দন বৈ‌দ্যের বা‌ড়ি‌তে প্রবেশ ক‌রে বাসনপত্র চু‌রি অভিযানে নামে। কিন্তু চুরি করে পালানোর সময় বাড়ির সদস্যরা তাকে হা‌তেনা‌তে পাকড়াও ক‌রেন।

খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ইত্যবসরে জমায়েত জনতা উত্তমমধ্য ম দিয়ে তাকে পু‌লি‌শের হা‌তে সম‌ঝে দিয়েছেন।

ধারণা করা হ‌চ্ছে, ধৃত আলি হুসেন নামের চোর‌টি নেশা করে। তাই সে নেশার টাকা জোগাড় কর‌তে দি‌বালোকে চু‌রিকাণ্ডে লিপ্ত হয়। সে তার বয়ানও সম‌য় সম‌য় বদল ক‌রছে। ফ‌লে তার প্রকৃত নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি নিয়ে ধ‌ন্দে স্থানীয়রা। এদিকে দৃত চোর আলি হুসেনকে বাজারিছড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande