শওকত-ঘনিষ্ঠ ভাঙড়ের এক তৃণমূল নেতা গ্রেফতার
দক্ষিণ ২৪ পরগনা, ২৮ জুন (হি.স.): ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। সেই খুনের ঘটনায় জ
শওকত-ঘনিষ্ঠ ভাঙড়ের এক তৃণমূল নেতা গ্রেফতার


দক্ষিণ ২৪ পরগনা, ২৮ জুন (হি.স.): ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। সেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে রবিবার মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে গ্রেফতার করা হল ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খয়রুল ইসলামকে। ধৃত খয়রুল ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে সংঘটিত অশান্তির একটি মামলায় খয়রুল ইসলামের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। সেই মামলার তদন্তের সূত্র ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে রবিবার বহরমপুর থেকে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande