জলস্তর বাড়ছে উত্তরবঙ্গের একাধিক নদীর, ধস মিরিকের পথে
শিলিগুড়ি, ২৮ জুন (হি.স.): বর্ষার শুরুতেই প্রকৃতির রুদ্ররূপ উত্তরবঙ্গে। শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল— সর্বত্রই চরম দুর্ভোগের আশঙ্কা রয়
জলস্তর বাড়ছে উত্তরবঙ্গের একাধিক নদীর, ধস মিরিকের পথে


শিলিগুড়ি, ২৮ জুন (হি.স.): বর্ষার শুরুতেই প্রকৃতির রুদ্ররূপ উত্তরবঙ্গে। শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল— সর্বত্রই চরম দুর্ভোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। তিস্তা, তোর্সা, মহানন্দা এবং জলঢাকা নদীর জলস্তর হু হু করে বাড়ায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়।

পাহাড়ে শুরু হয়েছে মারাত্মক ধস। শিলিগুড়ি-মিরিক রোডের গয়াবাড়িতে বিশাল ধস নামার ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। এছাড়া পাহাড়ি অঞ্চলের একাধিক ছোট-বড় রাস্তায় ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। প্রবল জলের তোড়ে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের অস্থায়ী ডাইভারশনটি সম্পূর্ণ ভেসে গিয়েছে। মঙ্গনে প্রবল বৃষ্টিপাতের জেরে বাড়ছে তিস্তার জলস্তর। মঙ্গন থেকে জঙ্গুতে যাতায়াত বন্ধ। সর্বত্রই সতর্ক রয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande