লোকভবন পশ্চিমবঙ্গের তরফেও হুল দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
কলকাতা, ৩০ জুন (হি. স.) : হুল দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক মাধ্যমের এক বার্তায় লোকভবন, পশ্চিমবঙ্গের তরফেও জানানো হয়েছে যে, - এই পুণ্যক্ষণে সিধু-কানহু, চাঁদ-ভৈরব, ফুলো-ঝানো এবং অগণিত জনজাতি বীর শহিদদের অমর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবে
লোকভবন পশ্চিমবঙ্গের তরফেও হুল দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন


কলকাতা, ৩০ জুন (হি. স.) : হুল দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক মাধ্যমের এক বার্তায় লোকভবন, পশ্চিমবঙ্গের তরফেও জানানো হয়েছে যে, - এই পুণ্যক্ষণে সিধু-কানহু, চাঁদ-ভৈরব, ফুলো-ঝানো এবং অগণিত জনজাতি বীর শহিদদের অমর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদিত। ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল হুল ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে সংঘটিত সর্বপ্রথম গণসংগ্রামসমূহের অন্যতম তথা সর্বাধিক গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। অদম্য শৌর্য, অবিচল সংকল্প এবং চরম আত্মত্যাগের মহিমায় সমুজ্জ্বল এই গণজাগরণ ভারতের জাতীয় মুক্তিসংগ্রামের ইতিহাসে এক চিরভাস্বর অধ্যায় রূপে পরিগণিত। তাঁদের সেই কালজয়ী উত্তরাধিকার ও মহান আদর্শ আজও এক শ্রেষ্ঠ ও শক্তিশালী ভারত নির্মাণের সম্মিলিত সংকল্পকে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande