পাথারকান্দির বনাঞ্চলে অবৈধ পাঁচটি ফিশারি ধ্বংস দোহালিয়া বন দফতরের
পাথারকান্দি (অসম), ৩০ জুন (হি.স.) : ফের শ্রীভূমি জেলায় বনাঞ্চলের ভিতরে গড়ে তোলা অবৈধ ফিশারি ধ্বংস করে দিয়েছেন দোহালিয়া বন দফতরের কর্মীরা। আজ মঙ্গলবার দোহালিয়া রেঞ্জ ফরেস্ট আধিকারিক প্রদীপ বারই-এর নেতৃত্বে বিট অফিসার অনুপ সেন, মাকসুদ আহমেদ লস্কর
বনাঞ্চলের ভিতরে অবৈধ পাঁচটি ফিশারির বাঁধ কেটে জল বের করে দিচ্ছে বন বিভাগ


পাথারকান্দি (অসম), ৩০ জুন (হি.স.) : ফের শ্রীভূমি জেলায় বনাঞ্চলের ভিতরে গড়ে তোলা অবৈধ ফিশারি ধ্বংস করে দিয়েছেন দোহালিয়া বন দফতরের কর্মীরা।

আজ মঙ্গলবার দোহালিয়া রেঞ্জ ফরেস্ট আধিকারিক প্রদীপ বারই-এর নেতৃত্বে বিট অফিসার অনুপ সেন, মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলোয়ার হোসেন এবং ফরেস্ট প্রটেকশন টিম, পুলিশ এবং বিশাল কামান্ডো বাহিনী আজকের অবৈধ ফিশারি ধ্বংস অভিযানে শামিল ছিলেন। তাঁরা সলগই ফরেস্ট বিট এলাকার চন্দ্রপুর সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে গড়ে তোলা পাঁচটি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দিয়েছেন। এতে ফিশারির লক্ষাধিক টাকার মাছ জলের তোড়ে বেরিয়ে গেছে।

আজকের অভিযানে প্রায় তিন হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন রেঞ্জ অফিসার প্রদীপ বারই।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande