অসমের লক্ষ্য ৮,৪৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, স্যাটেলাইট শহরে এক লক্ষ কর্মসংস্থান, বিধানসভায় মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : রাজ্য বিধানসভার অষ্টম দিনের বাজেট আলোচনার জবাব দিতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থানমূলক উদ্যোগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ বুধবার বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণ
বিধানসভায় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : রাজ্য বিধানসভার অষ্টম দিনের বাজেট আলোচনার জবাব দিতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থানমূলক উদ্যোগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিম অসমের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে মানকাচরে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। এর ফলে ওই অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা এবং মানসম্পন্ন চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন।

মুখ্যমন্ত্রী বলেন, স্যাটেলাইট শহরগুলির উন্নয়নের মাধ্যমে প্রায় এক লক্ষ যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নতুন এই শহরগুলি ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগর সম্প্রসারণের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

রাজ্যের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসম বর্তমানে ৮,৪৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর আগে রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল মাত্র ৪৫০ মেগাওয়াট। বর্ধিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা শিল্পোন্নয়নে সহায়তা করবে এবং রাজ্যের ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণ করবে, জানান তিনি।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বর আরও ঘোষণা, আগামী পাঁচ বছরে অসমের পরিবহণ পরিকাঠামো শক্তিশালী করতে প্রায় দুই লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং বিমান পরিষেবার পরিকাঠামো শক্তিশালী করার ওপর জোর দেওয়া হবে। এর লক্ষ্য, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করা এবং অসমের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande