
মুম্বই, ১৫ জুলাই (হি.স.): চলন্ত গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়ালো মুম্বইয়ে। বুধবার দুপুরে মুম্বইয়ের কোস্টাল রোডের সুড়ঙ্গের ভিতরে একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। যার ফলে সুড়ঙ্গের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জ্বলন্ত গাড়িটির পিছনে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়ায় রাস্তার ওই অংশে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়।
এক আধিকারিক জানিয়েছেন, বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে হাজি আলি থেকে ওরলির দিকে যাওয়া দক্ষিণমুখী সুড়ঙ্গে এই ঘটনাটি ঘটে। চলন্ত গাড়িতে আগুন লাগার পরে মুম্বইয়ের দমকল বাহিনী, পুলিশ এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন নিভিয়ে ফেলার পরে সুড়ঙ্গ দিয়ে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ