দলত্যাগী কড়া আক্ৰমণ মমতার, বললেন লড়াই চলবে
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তৃণমূলের ছোট থেকে বড় নেতারা। এবার সমস্ত অভিযোগ নস্যাৎ করে দলত্যাগী নেতাদের পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যমে তিনি বলেন, ‘‘অভিষেক যদি কোন
দলত্যাগী কড়া আক্ৰমণ মমতার


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তৃণমূলের ছোট থেকে বড় নেতারা। এবার সমস্ত অভিযোগ নস্যাৎ করে দলত্যাগী নেতাদের পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সমাজ মাধ্যমে তিনি বলেন, ‘‘অভিষেক যদি কোনও অন্যায় করেও থাকে, ওঁর বিরুদ্ধে ২৫-৩০টি মামলা করেছে। ওঁর স্ত্রী শিশু কোলে নিয়ে এজেন্সির কাছে গিয়েছে। ওঁরা তো বোঝাপড়া করে নিতে পারত।’’ একুশে জুলাইয়ের সমাবেশে হাজিরার আবেদন জানিয়ে মমতা বলেন, ‘‘সকাল ১১টায় চলে আসবেন। আদালত আমাদের অনুমতি দিয়েছে। দলের প্রতীক হাতে নিয়ে বিড়লা তারামন্ডলের মোড়ে আসবেন।’’

বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, ‘‘অভিষেক নাকি ডিজে বাজানোর কথা বলেছিলেন। অমিতবাবু (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) আপনিও তো অনেক কথা বলেছিলেন। ভোটের সময়ে অনেক কথা বলা হয়। যা করছেন, মানুষ এক দিন তার জবাব দেবে।’’ ঘুরে দাঁড়ানোর বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মনে রাখতে হবে, ২০০৪ সালে আমি একা হয়ে গিয়েছিলাম। ২০০৬ সালে আমাদের ৩০ জন বিধায়ক ছিলেন।’’ একুশে জুলাইয়ের আগে দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, ‘‘আমাদের লক্ষ লক্ষ সাধারণ কর্মীরা আছেন। আমি থাকব সকলের উপরে ছাতার মতো। লড়াই চলবে। আমি লড়াই ছেড়ে যাব না।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande