দলের সংকটের নেপথ্যে বিজেপি-কে দায়ী করে তোপ মমতার
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): “ভয় দেখিয়ে এবং তদন্তের চাপ সৃষ্টি করে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে।” বুধবার ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেন। তাঁর দাবি, পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারও কাছে ব
দলের সংকটের নেপথ্যে বিজেপি-কে দায়ী করে তোপ মমতার


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): “ভয় দেখিয়ে এবং তদন্তের চাপ সৃষ্টি করে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে।” বুধবার ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেন।

তাঁর দাবি, পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারও কাছে বলা হচ্ছে, নির্দিষ্ট রাজনৈতিক শিবিরে যোগ দিতে হবে, না হলে তাঁকে বা তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সামাজিক মাধ্যমে সরাসরি এসে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আক্রমণাত্মক অথচ আবেগী মেজাজে দলের বর্তমান সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিজেপির নিজস্ব কোনও সংগঠন নেই, তাই পুলিশ ও এজেন্সিকে ব্যবহার করে আমাদের সক্রিয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, হয় ওদের কোলে গিয়ে দোলো, না হলে জেলে যাও।”

দলের একাংশের বেইমানির কথা স্বীকার করে নিয়ে জনগণের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে তিনি বলেন, “যাদের আমরা আমাদের প্রতীকে জিতিয়েছিলাম, তাদের অনেকেরই অনেক ‘লাগেজ-ব্যাগেজ’ ছিল, যা আমার জানা ছিল না। যারা আজ এজেন্সির ভয়ে বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে সাধু সাজছেন, তাঁদের চলে যেতে দিন। বুথ, ব্লক ও জেলার যে কর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, তাঁরাই আমার আসল সোনার খনি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande