মাইবাঙের বিদ্যালয়ে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা
মাইবাং (অসম), ১৫ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত মাইবাঙে অবস্থিত পিএম শ্রী মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার সাংস্কৃতিক বিষয়ক বিভাগের উদ্যোগে ২০২৬-২৭ বর্ষের ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন অবকাশকালীন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এ প
মাইবাঙে গ্রীষ্মকালীন কর্মশালার খণ্ডচিত্ৰ


মাইবাং (অসম), ১৫ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত মাইবাঙে অবস্থিত পিএম শ্রী মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার সাংস্কৃতিক বিষয়ক বিভাগের উদ্যোগে ২০২৬-২৭ বর্ষের ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন অবকাশকালীন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

এ প্ৰসঙ্গে সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক (দায়িত্বপ্ৰাপ্ত) গৌতম বড়ো জানান, মাহুরের ‘বেসিক সোসাইটি’-র প্রশিক্ষকদের পরিচালনায় যোগব্যায়াম, নাটক, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিল্পকলার ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও যোগব্যায়াম প্রদর্শনের আয়োজন করা হয়ছে।

শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন শিল্পকলার প্রতি আগ্রহ গড়ে তোলাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন এসডিআইপিআরও রিজিত কছারি, বিদ্যালয়ের অধ্যক্ষ সুজলা বড়ো, শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষার্থীরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande