
বাজারিছড়া (অসম), ১৫ জুলাই (হি.স.) : ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫৬-তম পূর্ণ তিরোধান তিথি উপলক্ষ্যে আগামী ১৭ জুলাই শুক্ৰবার শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়ার কালাছড়ায় অবস্থিত রাধারমণ সেবাশ্রমে বিশেষ ধৰ্মীয় রীতি-নীতি ও পূজার্চ্চনা অনুষ্ঠিত হবে।
প্রভুপাদের তিরোধান উৎসবে সকলের উপস্থিতি ও সক্ৰিয় সহযোগিতা কামনা করেছেন বাজারিছড়া রাধারমণ সেবক সংঘের পদাধিকারীরা। তাছাড়া এদিন সকল গুরুভ্রাতা ও ভগিনীদের নিরামিষ আহার গ্রহণের অনুরোধ জানানো হয়েছে সেবাশ্রমের পক্ষে।
উল্লেখ্য, এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় অঞ্জলী প্ৰদান করা হবে বলে জানিয়েছেন বাজারিছড়ার রাধারমণ সেবক সংঘের প্রচার সম্পাদক মোহন দাস।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস