হলদিয়া বন্দরে কয়লা চুরির অভিযোগে গ্রেফতার ৩, ধৃতদের আদালতে পেশ
হলদিয়া, ১৫ জুলাই (হি. স.): হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে একটি বেসরকারি সংস্থার মালিক, সুপারভাইজার এবং একটি পণ্যবাহী গাড়ির চালককে গ্রেফতার করেছে হলদিয়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বন্দর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জান
কয়লা চুরি


হলদিয়া, ১৫ জুলাই (হি. স.): হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে একটি বেসরকারি সংস্থার মালিক, সুপারভাইজার এবং একটি পণ্যবাহী গাড়ির চালককে গ্রেফতার করেছে হলদিয়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বন্দর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার একটি সংস্থার কয়লাবোঝাই জাহাজ হলদিয়া বন্দরে পৌঁছায়। জাহাজ থেকে কয়লা নামানোর দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। অভিযোগ, কয়লা খালাসের সময় দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীরা কয়লার একটি অংশ চুরি করে পাচারের চেষ্টা করছিল। ওড়িশার ওই সংস্থার প্রতিনিধিরা বিষয়টি টের পেয়ে কয়লাভর্তি দুটি গাড়ি হাতেনাতে আটক করেন। পরে হলদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি আটক করে এবং তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বেসরকারি সংস্থার মালিক, সুপারভাইজার ও গাড়ির চালককে গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং অতীতে একই ধরনের কোনও চক্র সক্রিয় ছিল কি না। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande