(আপডেট) ইডি-সিবিআইয়ের মামলায় দীর্ঘ কারাবাসের জন্য অভিষেককে দায়ী করলেন অনুব্রত
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): ইডি-সিবিআইয়ের মামলায় দীর্ঘ কারাবাসের জন্য দায়ী এক ও একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাঠগড়ায় তুললেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূল ন
(আপডেট) ইডি-সিবিআইয়ের মামলায় দীর্ঘ কারাবাসের জন্য অভিষেককে দায়ী করলেন অনুব্রত


কলকাতা, ১৫ জুলাই (হি.স.): ইডি-সিবিআইয়ের মামলায় দীর্ঘ কারাবাসের জন্য দায়ী এক ও একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাঠগড়ায় তুললেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চার বার ফোন করেছিলেন দাবি করে কেষ্ট বলেন, “আমি ওঁকে বলেছি অভিষেককে তুলে নিতে।”

এদিন ঋতব্রত-তৃণমূলের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “ঋতব্রতও তৃণমূল, আমিও তৃণমূল।” তবে এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথম থেকেই তিনি নেত্রীর সঙ্গে দীর্ঘ দিন ছিলেন এবং এখনও দলেই আছেন।

তবে আসল বিস্ফোরণটি ঘটে তাঁর জেলযাত্রা নিয়ে প্রশ্ন উঠতেই। ইডি ও সিবিআইয়ের মামলার জেরে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করে অনুব্রত বলেন, “ওসব বাজে কথা বলবেন না। আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? কী জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওঁর জন্যই জেলে গিয়েছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande