মদন মিত্রের ‘পদত্যাগ’ জল্পনায় তৃণমূলকে নিশানা সুকান্ত, বললেন— ‘শেষে শুধু পিসি-ভাইপোই থাকবেন’
কলকাতা, ১৫ জুলাই (হি. স.): তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের দল ও বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চর্চার মধ্যে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার


কলকাতা, ১৫ জুলাই (হি. স.): তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের দল ও বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চর্চার মধ্যে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার তিনি দাবি করেন, তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে এবং ভবিষ্যতে দলে শুধু ‘পিসি-ভাইপো’ই থাকবেন। সুকান্ত মজুমদার বলেন, মদন মিত্র তৃণমূলের অন্যতম প্রবীণ ও বর্ণময় নেতা। তাঁর দল ছাড়ার জল্পনা তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত বলেই দাবি করেন তিনি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মদন মিত্রের অভিযোগের প্রসঙ্গ টেনে সুকান্তের দাবি, দলের প্রবীণ নেতারা অভিষেকের নেতৃত্ব মেনে নিতে পারছেন না। অনুব্রত মণ্ডলের জেলযাত্রা প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে যদি অভিযোগ থাকে, তবে তা তদন্তকারী সংস্থার কাছেই জানানো উচিত ছিল। এছাড়া দুর্গাপুজোর ক্লাব পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করে সুকান্ত বলেন, বিজেপির সংস্কৃতি ক্লাব দখল করা নয়। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের বিরোধকে তিনি কটাক্ষ করে ‘দাম্পত্য কলহ’-এর সঙ্গে তুলনা করেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও সংক্ষিপ্ত খোঁচা দিতে দেখা যায় বিজেপি নেতাকে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande