হাফলঙে শুরু অমৃত ২.০ প্রকল্পের কাজ, রিজার্ভার নির্মাণে উচ্ছেদ অভিযান
হাফলং (অসম), ১৫ জুলাই (হি.স.) : শৈলশহর হাফলঙে পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। কিন্তু আজ পর্যন্ত পানীয় জলের সমস্যা সমাধানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি। তবে গত নির্বাচনের প্রাক্কালে হাফলং শহরের দীর্ঘদিনে
লোদি এলাকায় উচ্ছেদ অভিযান


হাফলং (অসম), ১৫ জুলাই (হি.স.) : শৈলশহর হাফলঙে পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। কিন্তু আজ পর্যন্ত পানীয় জলের সমস্যা সমাধানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি। তবে গত নির্বাচনের প্রাক্কালে হাফলং শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে অমৃত ২.০ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। অবশেষে শহরের পানীয় জলের সমস্যা সমাধানে হাফলং শহরে কেন্দ্রীয় সরকারের অমৃত ২.০ মিশনের অধীনে পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রকল্পের অংশ হিসেবে প্রস্তাবিত রিজার্ভার নির্মাণের লক্ষ্যে আজ বুধবার লোদি এলাকায় প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাফলং শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হবে। এর ফলে শহরবাসী নিরাপদ, নির্ভরযোগ্য এবং টেকসই পানীয় জলের সুবিধা লাভ করবেন।

প্রশাসনের বক্তব্য, অমৃত ২.০ মিশনের অধীনে গৃহীত এই প্রকল্প শহরের মৌলিক নাগরিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লোদি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার মাধ্যমে এই পানীয় জল প্রকল্প বাস্তবায়নের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande