গুয়াহাটির নবীন নগরের বন্যা সমস্যা সমাধানে এলপিএ মডেলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : গুয়াহাটির বন্যাপ্রবণ এলাকা নবীন নগরের পরিকল্পিত উন্নয়নের দায়িত্ব নিতে রাজ্য সরকার প্রস্তুত, যদি এলাকার বাসিন্দারা ওই অঞ্চলকে লোকাল প্ল্যানিং অথরিটি (এলপিএ)-র অধীনে আনতে সম্মতি দেন, বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী ড. হি
বিধানসভায় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : গুয়াহাটির বন্যাপ্রবণ এলাকা নবীন নগরের পরিকল্পিত উন্নয়নের দায়িত্ব নিতে রাজ্য সরকার প্রস্তুত, যদি এলাকার বাসিন্দারা ওই অঞ্চলকে লোকাল প্ল্যানিং অথরিটি (এলপিএ)-র অধীনে আনতে সম্মতি দেন, বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার অসম বিধানসভার বাজেট অভিবেশনের অষ্টম দিন বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবে গুয়াহাটির বেশ কয়েকটি এলাকায় এখনও বারবার জলাবদ্ধতা ও বন্যার সমস্যা দেখা দিচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, নবীন নগরের বাসিন্দারা যদি সরকারকে এই এলাকার উন্নয়নের দায়িত্ব দেন, তা-হলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা সম্ভব হবে। এর মধ্যে থাকবে উন্নত নিকাশি ব্যবস্থা, উন্নত সড়ক এবং আধুনিক নাগরিক পরিকাঠামো। তিনি জানান, ওড়িশা ও গুজরাটে বাস্তবায়িত নগর পরিকল্পনা মডেলের মতো করেই এই এলাকাকে উন্নত করা যেতে পারে।

ড. শর্মা বলেন, এলপিএ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানে সহায়ক হবে, পাশাপাশি টেকসই নগর বিকাশ ও উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande