‘ভিবি-জি রাম জি’ প্রকল্পে ফান্ড ট্রান্সফার অর্ডার জারিতে দেশের প্রথম রাজ্য অসম : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ (বিকশিত ভারত গ্রামীণ রোজগার নিশ্চয়তা ও জীবিকা অভিযান সংক্ষেপে ‘ভিবি-জি রাম জি’-এর অধীনে ফান্ড ট্রান্সফার অর্ডার (এফটিও) তৈরিকারী দেশের প্রথম রাজ্যে পরিণত
মুখ্যমন্ত্রীর জারিকৃত রাজ্য-ভিত্তিক তালিকা


গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ (বিকশিত ভারত গ্রামীণ রোজগার নিশ্চয়তা ও জীবিকা অভিযান সংক্ষেপে ‘ভিবি-জি রাম জি’-এর অধীনে ফান্ড ট্রান্সফার অর্ডার (এফটিও) তৈরিকারী দেশের প্রথম রাজ্যে পরিণত হয়েছে অসম, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ রাজ্য-ভিত্তিক একটি তালিকা পোস্ট করে এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এই সাফল্যের মাধ্যমে অসম নতুন চালুকৃত প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্ধারিত সমস্ত বাধ্যতামূলক মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে। এর ফলে উপভোক্তাদের মজুরি সময়মতো প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।

এক্স-এ তিনি লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভিবি-জি রাম জি-র অধীনে ফান্ড ট্রান্সফার অর্ডার (এফটিও) তৈরিকারী ভারতের প্রথম রাজ্য হয়েছে অসম। এর অর্থ, আমরা প্রয়োজনীয় সমস্ত মানদণ্ড সফলভাবে পূরণ করেছি। যার ফলে প্রত্যেক উপভোক্তার মজুরি সময়মতো প্রদান নিশ্চিত হবে।’

মুখ্যমন্ত্রীর এই বাৰ্তায় একটি বাস্তবায়ন অগ্রগতি দেখা গেছে, যাতে সংস্থা ম্যাপিং, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) ম্যাপিং, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) গ্রামোন্নয়ন বিভাগ (ডিআরডি)-এর সঙ্গে মাস্টার ডেটা ভাগাভাগি, এনআইসি-ডিআরডি-র মাধ্যমে সংস্থার তথ্য ব্যবহারের প্রক্রিয়া এবং ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (ডিএসসি) পর্যায় সম্পন্ন করার মতো গুরুত্বপূর্ণ সূচকে অসম দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

ড্যাশবোর্ড অনুযায়ী, ‘ভিবি-জি রাম জি’ কাঠামোর অধীনে মজুরি-সংক্রান্ত ফান্ড ট্রান্সফার অর্ডার প্রক্রিয়াকরণ সম্পন্ন করা একমাত্র রাজ্য বর্তমানে অসম। অন্য কয়েকটি রাজ্য প্রস্তুতিমূলক ধাপ সম্পন্ন করলেও এখনও মজুরি-সংক্রান্ত এফটিও তৈরি করতে পারেনি। আবার অনেক রাজ্য এখনও বিভিন্ন বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।

এই সাফল্যের ফলে ‘ভিবি-জি রাম জি’ ব্যবস্থার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে অসম অগ্রণী ভূমিকা নিয়েছে। ডিজিটাল সমন্বিত ব্যবস্থার লক্ষ্য গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকাভিত্তিক প্রকল্পগুলিতে মজুরি প্রদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande