(আপডেট) রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন রজনীশ কুমার আগরওয়াল ও মনসুর আলি খান
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): রাজ্যসভার নবনির্বাচিত দুই সদস্য বুধবার সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন তাঁদের শপথবাক্য পাঠ করান। মধ্যপ্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য তথা দলে
(আপডেট) রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন রজনীশ কুমার আগরওয়াল ও মনসুর আলি খান


নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): রাজ্যসভার নবনির্বাচিত দুই সদস্য বুধবার সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন তাঁদের শপথবাক্য পাঠ করান।

মধ্যপ্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য তথা দলের রাজ্য সম্পাদক রজনীশ কুমার আগরওয়াল এবং কর্নাটক থেকে কংগ্রেসের সদস্য মনসুর আলি খান এদিন রাজ্যসভার সদস্য হিসেবে সাংবিধানিক শপথ নেন। রজনীশ কুমার আগরওয়াল হিন্দিতে এবং মনসুর আলি খান ইংরেজিতে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের মাধ্যমে দুই নবনির্বাচিত সদস্য আনুষ্ঠানিকভাবে উচ্চকক্ষের সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাঁরা উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানান।

বিজেপির সংগঠনিক স্তরে দীর্ঘদিন ধরে সক্রিয় রজনীশ কুমার আগরওয়াল মধ্যপ্রদেশে দলের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে, কর্নাটকের কংগ্রেস নেতা মনসুর আলি খানের রাজ্যসভায় অন্তর্ভুক্তি উচ্চকক্ষে দলের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক মহলের অভিমত। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যসভা সচিবালয়ের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande