মনসুখ মান্ডভিয়ার পৌরহিত্যে হায়দরাবাদে ব্রিকস শ্রম ও কর্মসংস্থান গোষ্ঠীর বৈঠক
হায়দরাবাদ, ১৫ জুলাই (হি.স.): ভারতের পৌরহিত্যে বুধবার হায়দরাবাদে বসে ব্রিকস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এই বৈঠকে পৌরহিত্য করেন। ব্রিকস সদস্যভুক্ত দেশের মন্ত্রীদের পাশাপাশি শীর্ষ আধিকার
মনসুখ মান্ডভিয়ার পৌরহিত্যে হায়দরাবাদে ব্রিকস শ্রম ও কর্মসংস্থান গোষ্ঠীর বৈঠক


হায়দরাবাদ, ১৫ জুলাই (হি.স.): ভারতের পৌরহিত্যে বুধবার হায়দরাবাদে বসে ব্রিকস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এই বৈঠকে পৌরহিত্য করেন। ব্রিকস সদস্যভুক্ত দেশের মন্ত্রীদের পাশাপাশি শীর্ষ আধিকারিকরা বৈঠকে যোগ দেন।

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি ও 'মানবতাই সর্বাগ্রে' এই চেতনায় অনুপ্রাণিত হয়ে, ভারতের ব্রিকস পৌরহিত্য সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দিয়েছে।

তিনি আরও জানান, ভারতের প্রস্তাবিত একটি উদ্যোগ 'ব্রিকস কানেক্ট'-এর উপর গৃহীত ঐকমত্যকে স্বাগত জানিয়েছে, যা জ্ঞান বিনিময়ের জন্য একটি সহযোগিতামূলক মঞ্চ তৈরি করে এবং ব্রিকস দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করে। বৈঠকে দূরদর্শী ও প্রগতিশীল ঘোষণাপত্র গৃহীত হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande