সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস দিল দিল্লি হাই কোর্ট
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বুধবার কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস জারি করেছে দিল্লি হাই কোর্ট। প্রধান বিচারপতি ডি. কে. উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটির পরবর্তী শুনানির
সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস দিল দিল্লি হাই কোর্ট


নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বুধবার কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস জারি করেছে দিল্লি হাই কোর্ট। প্রধান বিচারপতি ডি. কে. উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১৬ জুলাই।

আইনজীবী রাকেশ কুমার সাইনি দায়ের করা আবেদনে দাবি করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং কথিত নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। আবেদনকারীর বক্তব্য, দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।

শুনানিতে আদালত কেন্দ্র ও দিল্লি সরকারের আইনজীবীদের পরবর্তী শুনানির আগে বিষয়টি নিয়ে নির্দেশ সংগ্রহ করতে বলেছে। পাশাপাশি আবেদনকারীকে দুই পক্ষের আইনজীবীদের কাছে মামলার নথির অনুলিপি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আবেদনে আদালতের কাছে সমাজকর্মী সোনম ওয়াংচুককে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ চাওয়া হয়েছে। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জোরপূর্বক পুষ্টি সরবরাহের ব্যবস্থাও করার আর্জি জানানো হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, অনশনের ১৮ দিনে তাঁর ওজন প্রায় সাড়ে ৮ কেজি কমেছে এবং অনশন আরও এক-দু'দিন চললে তাঁর জীবন গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকা আন্দোলনে যোগ দিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, কথিত নিট প্রশ্নপত্র ফাঁস-সহ শিক্ষাক্ষেত্রের বিভিন্ন অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande