রথযাত্রার আগে পুরীতে আগমণ অসংখ্য ভক্তের, আঁটোসাঁটো নিরাপত্তা
পুরী, ১৫ জুলাই (হি.স.): প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বৃহস্পতিবার। তার আগে সমুদ্র নগরী পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। দূরদূরান্ত থেকে অগণিত ভক্তরা ইতিমধ্যেই পুরী এসে পৌঁছেছেন। অপরূপ সৌন্দর্য্যে
রথযাত্রার আগে পুরীতে আগমণ অসংখ্য ভক্তের, আঁটোসাঁটো নিরাপত্তা


পুরী, ১৫ জুলাই (হি.স.): প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বৃহস্পতিবার। তার আগে সমুদ্র নগরী পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। দূরদূরান্ত থেকে অগণিত ভক্তরা ইতিমধ্যেই পুরী এসে পৌঁছেছেন। অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন।

রথযাত্রাকে ঘিরে যাতে পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয়, সে জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সমগ্র পুরী শহরকে। জরুরিকালীন পরিস্থিতির মোকাবিলায় মহড়াও করা হয়েছে। মোটামুটিভাবে রথযাত্রাকে ঘিরে সবদিক থেকে প্রস্তুত জগন্নাথ ধাম পুরী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande